সুরমার ঢেউ সংবাদ :: বিসিবি’র আম্পায়ারিং এ চুড়ান্ত মৌলভীবাজারের রুমি। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গর্ব মোছা: জামিলা আক্তার রুমি’র জন্ম ও বেড়ে ওঠা কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি প্রবল আগ্রহী রুমি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অফিসিয়াল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
৩১ আগষ্ট রবিবার অনুষ্ঠিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ‘বিডি বয়েজ ইউ-১৫ বনাম বিডি উইম্যান রেড’ দল। এ খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রুমি। মাঠে নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। বিসিবি’র অনুমোদিত আম্পায়ার হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেটে নারীদের অবদান আরও দৃশ্যমান করে তুলেছেন। কুলাউড়ার সন্তান রুমি শুধু কুলাউড়ার নয়, পুরো মৌলভীবাজারের জন্যই এক বিশাল গর্ব। তার এ অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় আরোও বেশি অনুপ্রাণিত করবে। রুমি নিজেও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ব্যক্ত করে রুমি বলেন- সুযোগ ও দক্ষতা থাকলে অবশ্যই একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের নাম মেলে ধরবো।

