সুরমার ঢেউ তথ্যপ্রযুক্তি :: টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক সিমে কিভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়, এ প্রশ্নের উত্তরের খোঁজে ইন্টারনেটে ঘুরেন অনেকে। জেনে নিন সকল সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নম্বর ও নিয়ম। এ আর্টিকেল সেভ করে রাখলে কাজে লাগবে।
টেলিটক সিম এর ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হলো *152#
টেলিটক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা সবচেয়ে সহজ। অন্য সিমের মত মাই টেলিটক অ্যাপ ব্যবহার করে অবশ্যই টেলিটক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়া কোড ব্যবহার করেও টেলিটক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে। উল্লেখিত কোড ডায়াল করলে, টেলিটক সিমে কতটুকু ইন্টারনেট অবশিষ্ট আছে তা জানিয়ে দেয়া হবে এসএমএস এর মাধ্যমে।
গ্রামীণফোন সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হলো *121*1*4#
গ্রামীণফোন সিমে সহজে ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে মাই জিপি অ্যাপ ব্যবহার করে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীগণ প্লে স্টোর ও অ্যাপল ডিভাইস ব্যবহারকারীগণ অ্যাপ স্টোর থেকে মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এছাড়ােউল্লেখিত কোড ব্যবহার করেও ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে। এ ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নম্বর ব্যবহার করে গ্রামীণফোন সিমে কতটুকু ইন্টারনেট অবশিষ্ট আছে তা দেখতে পারবেন। যেকোনো ইন্টারনেট প্যাক চেক করা যাবে এই কোড ব্যবহার করে।
রবি এমবি চেক কোড *3# এবং *8444*88#
রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার একাধিক উপায় রয়েছে। অন্য সিম এর মত রবি এর ডেডিকেটেড অ্যাপ অর্থাৎ মাই রবি ব্যবহার করে রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে। এছাড়া কোড নম্বর ব্যবহার করেও রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। উল্লেখিত দুইটি কোড নম্বরের যেকোনো একটি ব্যবহার করে রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।
এয়ারটেল সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নম্বর হলো *3# এবং *8444*88#
এয়ারটেল ও রবি, একই কোম্পানির অধীনে থাকার কারণে রবি ও এয়ারটেল সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নম্বর একই।
উল্লেখিত দুইটি কোড নম্বরের যেকোনো একটি ব্যবহার করে এয়ারটেল সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়া প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করে উক্ত অ্যাপের মাধ্যমেও এয়ারটেল সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে।
বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নম্বর হলো *5000*500# অথবা *121*1#
বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে। অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে। এছাড়া উল্লেখিত দুইটি কোড নম্বর ডায়াল করেও বাংলালিংক সিমে অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। এখানে আপনার ক্রয়কৃত প্যাক এর ভিত্তিতে কোডগুলো ব্যবহার করে ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে।

