সুরমার ঢেউ সংবাদ :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব (জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি বুলবুল আহমদ এর পরিচালনায় ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজার অস্থায়ী কার্যালয়ে ১৬ আগস্ট শনিবার সন্ধায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলায় কর্মরত সংবাদিকদের উপস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে প্রশাসনের দেশব্যাপী সারাশী অভিযানের ভূয়সী প্রশংসা করা হয়। সভায় বক্তারা বলেন- দেশে অনলাইন মিডিয়ার অতিব জরুরী প্রয়োজন। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ দেশের বিভিন্ন স্থানে অনলাইন মিডিয়ার মাধ্যমেই দেশকে সচেতন করে থাকেন। এমন কি অনলাইন মিডিয়ার দিক নির্দেশনায় প্রশাসন কাজ করে যাচ্ছে। মিডিয়াকর্মীরাই দেশের বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে দেশের উন্নয়নে সহযোগীতা করছে। আমরা নবীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ দেশের এই ক্লান্তিকালে সততা ও নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর। একমাত্র সাংবাদিকরাই দেশকে দূর্নীতিমুক্ত করে উন্নয়নের শিখড়ে পৌছে দিতে পারে।
মতবিনিময় সভায় দৈনিক চৌকস পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ছাদিকুল ইসলাম, মর্নিং পোস্ট পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সুলতান মাহমুদ, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, দেশের পত্র পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, অগ্নিশিখা পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ফরহাদ আহমদ, হাফেজ আরজু মিয়া, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, ডাক্তার পলাশ চৌধুরী, রাসেল আহমদ, তরুন মেধাবী ছাত্র নাফি আহমদ, রায়হান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

