কমলগঞ্জ উপজেলায় ভূমি বিরোধের জেরে নারী শিক্ষককে কুপিয়ে হত্যা

কমলগঞ্জ উপজেলায় ভূমি বিরোধের জেরে নারী শিক্ষককে কুপিয়ে হত্যা

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ভূমি বিরোধের জেরে এক নারী শিক্ষককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তারেই চাচাতো ভাইয়েরা। ২৬ মে সকাল ১০টার দিকে সংঘটিত ঘটনায় নিহত রোজিনা আক্তার (৩০) স্থানীয় ভাষাণীগাঁও গ্রামের বাসিন্দা ও দৈনিক ইত্তেফাকের কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টনের দ্বিতীয় স্ত্রী। তিনি নবদূত পাঠশালার প্রধান শিক্ষক এবং কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য।
জানা গেছে- রোজিনার পরিবারের সঙ্গে চাচা আব্দুর রহিমের দীর্ঘদিন ধরে ভূমি বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান এবং বিরোধীয় ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনার দিন সকালবেলা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুর রহিম ও তার দলবল রোজিনাদের দখলে থাকা ভূমিতে এক্সকাভেটর নিয়ে খনন কাজ শুরু করেন। এতে রোজিনার পরিবার বাধা দিলে চাচাতো ভাই রেজাউল করিম সাগরের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রোজিনা তার ছেলেকে বিচারপতি এসকে সিনহা স্কুলে দিয়ে আসার পথে হামলার ঘটনা দেখে তার ভাই হারুনকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ প্রাথমিকভাবে ৩ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *