সুরমার ঢেউ সংবাদ :: মোবাইল ফোনে সহজেই বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে। মোবাইল ফোন কিংবা সোশ্যাল মিডিয়া কোথাও শান্তি নেই। নানান রকম বিজ্ঞাপনী মেসেজ ভিডিও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সংস্থা মোবাইল ফোনে তাদের প্রোমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে। একে বলে বাল্ক এসএমএস। অর্থাৎ টেলিফোন প্রোভাইডরকে টাকা দিয়ে মোবাইল ব্যবহারকারীদের কাছে নিজেদের পণ্যর প্রচার করা। ব্যবহারকারীরা চাইলে এ ধরনের এসএমএস বন্ধ করতে পারেন। আসুন জেনে নেয়া যাক কীভাবে কাজটি করবেন-
> প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে যান।
> সেটিংস থেকে গুগলে যান।
> গুগলে ঢোকার পরে শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করতে হবে।
> এবার পাবেন ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন। এ অপশনটি অন করে দিন।
> এবার ‘ইওর অ্যাডভারটাইজিং আইডি’ নামের অপশনটি রিসেট করে নিন।
> রিসেট করার পরে ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। মুক্তি মিলবে বিজ্ঞাপন দেখার বিরক্তি থেকে ।
এছাড়া ফোনের ব্রাউজার থেকেও এ ধরনের বিজ্ঞাপন বন্ধ করা যায়। এজন্য-
> প্রথমে মোবাইল ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকতে হবে।
> ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইট থেকে ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’তে ঢুকবেন। সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন।
> সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে।
> ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে ঢোকার পরে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’ থাকলে অফ করে দিতে হবে।
> উপরে ডান পাশে থ্রি ডটের মেন্যুটিতে ক্লিক করে চলে যান সেটিংসে।
> সেটিংসে যাবার পরে নিচে ‘সাইট সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে।
> ‘সাইট সেটিংস’ নামের একটি অপশেন ঢোকার পরে ‘কুকিজ’-এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলেই অ্যাড আসা বন্ধ হবে। (সূত্র : দৈনিক খবরপত্র)

