সুরমার ঢেউ সংবাদ :: গণহত্যা দিবস ২৫ মার্চে মৌলভীবাজার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা ও পুলিশ প্রশাসন। ২৫ মার্চ মঙ্গলবার সকালে শহরের শাহ মোস্তফা সড়কস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন সকাল সাড়ে ১০টায় পুষ্পস্তবক গণকবরে অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মোঃ মাহাবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

