মৌলভীবাজারের মিশকাতুল কোরআন মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ

মৌলভীবাজারের মিশকাতুল কোরআন মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের মিশকাতুল কোরআন মাদরাসার ১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ ৫ ফেব্রুয়ারী বুধবার। মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুরস্থিত মৌলভীবাজার স্টেডিয়াম সংলগ্ন মাদরাসা ক্যাম্পাসে এ ১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আল্লামা সাইদুর রহমান বর্ণভী এবং পরিচালনা করবেন  মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী। বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত এ ১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত ও দেশবাসীর কল্যাণ কামনায় মোনাজাত করবেন আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন পাকিস্তানের জনপ্রিয় উর্দূ নাশীদশিল্পী মাওলানা হাবিবুল্লাহ আরমানীসহ দেশের প্রখ্যাত বুজুর্গানে দ্বীন।
নাশীদ পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামিক নাশীদশিল্পী আহমদ আব্দুল্লাহর নেতৃত্বে শিল্পীবৃন্দ। উক্ত ১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন প্রাণবন্ত ও সফল করার জন্য সর্বস্থরের সকল শ্রেণী-পেশার মুসলিম জনসাধারণের অংশগ্রহণ কামনা করেছেন মিশকাতুল কোরআন মাদরাসা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *