মোহাম্মদ হায়দার :: বাংলার নাট্যলোক মৌলভীবাজার-কে জেলা প্রশাসকের বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে ১০ জানুয়ারী বুধবার বিকেলে। বাংলার নাট্যলোক মৌলভীবাজার এর সভাপতি দুরুদ আহমদের সভাপতিত্বে ও রুবেল খানের পরিচালনায় দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী সংলগ্ন ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলার নাট্যলোক মৌলভীবাজার এর প্রধান উপদেষ্টা, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদ, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার টেলিমিডিয়ার পরিচালক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চ্যানেল এস এর মৌলভীবাজার আঞ্চলিক প্রতিনিধি খালেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক ফেরদৌসী সুলতানা ও মনাফ মিয়া। বক্তব্য রাখেন বাংলার নাট্যলোক মৌলভীবাজার ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলু, ডিবিএস নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক রুহুল আলম রনি, জামাল হোসেন, মনি রায় প্রমুখ। পরে অতিথিবৃন্দ বাংলার নাট্যলোক মৌলভীবাজার এর পথশিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

