স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মৌলভীবাজার জেলার প্রবীনতম রাজনীতিবিদ, বাংলাদেশ সংবিধানে স্বাক্ষর দানকারী, বরেন্য সমাজসেবক, শিক্ষানুরাগী বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের (সিলেট ১৪ মৌলভীবাজার-রাজনগর-কমলগঞ্জ একাংশ) আসনের সাবেক গনপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব তোয়াবুর রহিম গত ৩১শে ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
রাত ৮টা ৩০ মিনিটে লন্ডনের চেরিংক্রস হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠক রাজনৈতিক জীবনের শুরুতে মনসুর নগর ইউনিয়নের পরিষদ সদস্য এবং তৎপরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ সদস্য ও গনপরিষদের সদস্যও ছিলেন। ব্যক্তি জীবনে তিনি পরোপকারী, সদালাপি ও অত্যান্ত বিনয়ি ছিলেন। এই মহান ব্যক্তিটি তাঁর মরহুম বাবা হাজী সালামত মিয়ার নামে বিদ্যালয় প্রতিষ্ঠা, সালামত গঞ্জ বাজার প্রতিষ্ঠা যার বতমানে এমপির বাজার নামে নাম করণ করা হয় এছাড়াও বিভিন্ন জনহিতকর কার্যে সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম তোয়াবুর রহিম বৃটেনে বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনেও( বিসিএ) অগ্রনী ভুমিকা পালন করেন। বাংলাদেশের সংবিধানে স্বাক্ষর দানকারী এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে তাঁর নিজ এলাকা রাজনগর সহ দেশে- বিদেশে শোকের ছায়া নেমে আসে।
রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ(ইউকে), এমবিএম বিজনেস গ্রুপ(বিডি) ও এমবিএম মিডিয়া ও সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া (সিআইপি, এফআরএসএ, এফআইএইচ) মরহুম তোয়াবুর রহিমের মৃত্যুত্বে আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেন।

