সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার শহরের দক্ষিন কলিমাবাদ নিবাসী খছরু আহমদ চৌধুরী আর নেই। তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ সেপ্টেম্বর ভোর ৪টায় ইন্তেকাল হয়েছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। ওইদিনই বাদজোহর শহরের জেলা জামে মসজিদে (সাবেক কোর্ট জামে মসজিদ) মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে হযরত সৈয়দ শাহমোস্তফা (রহঃ) দরগাহ কম্পাউন্ডে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম খছরু আহমদ চৌধুরীর ইন্তেকালে সাপ্তাহিক সুরমার ঢেউ পরিবার গভীরভাবে শোকাহত। সাপ্তাহিক সুরমার ঢেউ পরিবার তার বিদেহী আত্নার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ধৈর্য্যধারণ করার তৌফিক নসিব কামনা করছে।
অত্যন্ত সহজ সরল ও সাদামনের মানুষ মরহুম খছরু আহমদ চৌধুরী মরহুম আনসার কেরানী সাহেবের বড় ছেলে, সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ ইউকে, এমবিএম বিজনেস গ্রুপ বিডি ও ড. মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা, মিডল্যান্ডস ইউকে এর প্রেসিডেন্ট ড. এম জি মৌলা মিয়া সিআইপি’র সম্মন্ধি, বৃটেন প্রবাসী সাবেক ছাত্রনেতা কয়েছ আহমদ চৌধুরী ও সোহেল আহমদ চৌধুরীর বড়ভাই।

