মৌলভীবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপরাধচক্রের বিস্তার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপরাধচক্রের বিস্তার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের প্রচার এবং বিভিন্ন অপরাধচক্রের বিস্তার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ৮ জুলাই বুধবার। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাসুম। বক্তব্য রাখেন, মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাই করে প্রচার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষকে আরও সচেতন হবার আহবান জানাই। বক্তারা আরও বলেন, নিরাপদ ও দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং অপরাধচক্রের অপতৎপরতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সেমিনারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *