নিজস্ব সংবাদ :: মৌলভীবাজার জেলার ৩ উপজেলা থেকে ১ দিনে ৭ মরদেহ উদ্ধার হয়েছে গতকাল ২৮ জুন রবিবার। জেলার শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে হানিফ পরিবহন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সৌরভ (১৭) নাঈম (১৭) নামে ২ জনের মরদেহ, জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ নারীর মরদেহ, কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) নামে ১ শিশুর মরদেহ এবং একই উপজেলায় পৃথক পৃথক ঘটনায় কীটনাশক পানে আত্নহত্যাকারী ১ পুরুষ ও ১ নারীর মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানাসমূহের পুলিশ।

