সুরমার ঢেউ সংবাদ :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর যুব সংগঠন যুবশক্তি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. আসাদুল্লাহকে একটি চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১টার দিকে পাবনায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবশক্তি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের পুত্র। (সূত্র : দৈনিক কালবেলা)
আসাদের পরিবার জানায়- নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়। আসাদের গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্যে পুলিশ ডেকে এনে গ্রেপ্তার করায়। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি।
সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান- আসাদুল্লাহ একটি অর্থঋণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ওই অর্থঋণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আসাদুল্লাহ পাবনা-২ আসনে এনসিপির অ্যাম্বাসেডর ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার জন্য।

