মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

শ. ই. সরকার (জবলু) :: মৌলভীবাজারে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে ৫ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক আফরোজা আক্তারের সভাপতিত্বে ও জুনিয়র গ্রন্থাগারিক পরিমল শর্মার পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান ও জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব), মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *