দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিতর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিতর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

সুরমার ঢেউ সংবাদ :: দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিতর্কিত আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ১৪ ফেব্রুয়ারী শনিবার জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সূত্র জানায়- ফয়েজ আহমদ তৈয়্যব এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ ফ্লাইটে জার্মানি চলে গেছেন। এ বিশেষ সহকারীর একজন সহযোগীও ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানীর উদ্দেশ্যে দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- ফয়েজ আহমদ তৈয়্যব ৯ ও ১০ ফেব্রুয়ারী ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।
ফয়েজ আহমদ তৈয়্যবকে ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়। এর আগে ২০২৪ সালের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান বুয়েট স্নাতক ফয়েজ আহমদ তৈয়্যব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *