কনকপুর ইউনিয়নের দামিয়ায় মৃতঃ আব্দুল মন্নানের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

কনকপুর ইউনিয়নের দামিয়ায় মৃতঃ আব্দুল মন্নানের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

শ. ই. সরকার (জবলু) :: মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নস্থিত দামিয়া গ্রামে মৃতঃ আব্দুল মন্নানের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৯ ফেব্রুয়ারী সোমবার। এ ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষ্যে মৃতঃ আব্দুল মন্নানের যুক্তরাজ্য প্রবাসী পুত্র ছাদ মিয়া নিজ বাড়ীতে এক বিশাল শিরনীর আয়োজন করে দামিয়া ও আশপাশ গ্রামবাসীকে দিনব্যাপী শিরনী আপ্যায়ন করান।

বাড়ীতে দুটি বিশাল প্যান্ডেল স্থাপন করে প্রতি ব্যাচে ৩৩৬ জন দাওয়াতীকে চেয়ার টেবিলে বসে শিরনী খাবার ব্যবস্থা করেন। শিরনীর জন্য ৭টি বিশাল গরু জবাই করে রাতব্যাপী মাংস ও ভাত রান্না করা হয়। সকাল ১১টায় তার পিতা মৃতঃ আব্দুল মন্নানসহ সকল মুর্দেগানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন দামিয়া জামে মসজিদের ইমাম মাওঃ জুবায়ের আহমদ (তরাজ)।
দোয়া শেষে শিরনী আপ্যায়ণ শুরু হয়। এ ঈসালে সওয়াব মাহফিল ও ৭ গরুর শিরনীতে অংশগ্রহণের জন্য আয়োজক ছাদ মিয়ার বাড়ীতে দামিয়া ও আশপাশ গ্রামবাসী মানুষের ঢল নেমেছিলো। দাওয়াতিদেরকে শিরনী পরিবেশন করেছেন একতা সার্ভিস গ্রুপের ৫০ সদস্যের একদল পরিবেশক। দিনব্যাপী ধনী-গরিব ও সকল শ্রেণী পেশার সববয়সী নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১০ হাজার মানুষ এ শিরনী ভোজনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *