রুহুল আলম রনি :: মৌলভীবাজারে থার্স্ট ফর নলেজ (টিএফকে) এর সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ২৯ জানুয়ারী বৃহষ্পতিবার। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় শহরের মামার বাড়ী রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বকসী মামুনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বকসী আজমল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ শাহীন, মাস্টার গোলাম মুর্শেদ, সমাজসেবক সাইফুল ইসলাম সরকার জুনেদ, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ, শাওন আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বকসী মামুনুর রহমান সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে বলেন- জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে থার্স্ট ফর নলেজ (টিএফকে) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের সকল বক্তা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের সবার প্রতি সামাজিক উন্নয়ন ও জ্ঞানচর্চায় সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। বক্তব্য শেষে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে মোনাজাতের মাধ্যমে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

