লবঙ্গ শুধুই মসলা নয়, লবঙ্গতে রয়েছে গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ

লবঙ্গ শুধুই মসলা নয়, লবঙ্গতে রয়েছে গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ

সুরমার ঢেউ সংবাদ :: লবঙ্গ একটি মসলা হিসেবে সকলের কাছে ব্যাপক পরিচিত। কিন্তু, লবঙ্গ শুধুই মসলা নয়, লবঙ্গতে রয়েছে গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ। লবঙ্গ শারীরিক সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে। লবঙ্গের বৈজ্ঞানিক নাম সিজিজিওমোরোমেটাম। লবঙ্গ গাছের ফুলের কুড়িকে শুকিয়ে লবঙ্গ তৈরি করা হয়। লবঙ্গকে লং বলেও ডাকা হয়। লবঙ্গের সুগন্ধের মূল কারণ ‘ইউজেনল’ নামের যৌগ। এটি লবঙ্গ থেকে প্রাপ্ত তেলের মূল উপাদান এবং এ তেলের প্রায় ৭২-৯০% অংশ জুড়ে ইউজেনল বিদ্যমান। জীবাণুনাশক এবং ব্যথানাশক গুণ রয়েছে এ যৌগটির।
লবঙ্গের তেলের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যাসিটাইল ইউজেনল, বেটা-ক্যারোফাইলিন, ভ্যানিলিন, ক্র্যাটেগলিকঅ্যাসিড, ট্যানিন, গ্যালোট্যানিক অ্যাসিড, মিথাইল স্যালিসাইলেট, ফ্ল্যাভানয়েড, ইউজেনিন, র্যা ম্নেটিন, ইউজেনটিন, ট্রি-টেরপেনয়েড, ক্লিনোলিক অ্যাসিড, স্টিগ্মাস্টেরল ও সেস্কুইটার্পিন।
প্রতি ১০০ গ্রাম লবঙ্গে ৬৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৬ গ্রাম প্রোটিন, ১৩ গ্রাম টোটাললিপিড, ২ গ্রাম সুগার, ২৭৪ কিলোক্যালোরি শক্তি ও ৩৩ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে।
খনিজের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক- কমবেশি সবই আছে। আর, ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য বি-৬, বি-১২, সি, এ, ই, ডি, কে, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন ও ফোলেট রয়েছে। এসব যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।
লবঙ্গের গুণাগুণ শুধু রান্নাতেই নয়, তার বাইরেও আছে। সুস্বাস্থ্যের জন্য লবঙ্গ নানাভাবে আমাদের উপকারে আসে। গবেষণায় বারবার প্রমাণিত, রোগ নিরাময়ে লবঙ্গের যথেষ্ট কার্যকারিতা রয়েছে।
লবঙ্গে ম্যাঙ্গানিজ থাকায় মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠু রাখতে ও হাড় শক্ত করতে এ উপাদান খুব জরুরি। ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট উৎস হল লবঙ্গ। লবঙ্গে প্রচুর পরিমাণে এন্টি-অক্সিড্যান্ট থাকে, যা ফ্রি র্র‌্যাডিকলস কমাতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হল ইউজেনল, যা প্রাকৃতিক এন্টি- অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
একটি লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি, কফ, ঠাণ্ডা লাগা, অ্যাজমা, গলাফুলে ওঠা, রক্ত পিত্ত আর শ্বাসকষ্টে সুফল পাওয়া যায়। মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমায়: ধোঁয়া, রোদ এবং ঠান্ডার জন্য শ্লেষ্মা বেড়ে নানা ধরনের মাথা ব্যথা বা মাথার রোগ দেখা দিতে পারে। মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *