সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার যারা

সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার যারা

সুরমার ঢেউ সংবাদ :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ইতোমধ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়ে রেখেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে আঞ্চলিক নির্বাচন অফিস।

ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। রিটানিং অফিসার মনোয়নপত্র বাছাইয়ের বিষয়ে আপত্তি জানানোর আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি। আর ১২ থেকে ১৮ জানুয়ারি ওইসব আপত্তি নিষ্পত্তি হবে। তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ প্রতীক বরাদ্দ দেয়া হবে ২১ জানুয়ারি।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন নির্বাচনের তপশিল ঘোষণা করেন।

ঘোষিত তপশিলে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময়সীমা ২২ জানুয়ারি থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন থানা এলাকায় মোট ভোটকেন্দ্র ২৯৪টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র্র (লাল) ৯৫টি, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র্র (হলুদ) ১৩৪টি এবং সাধারণ ভোটকেন্দ্র (সবুজ) ৬৫টি। এছাড়া সিলেট রেঞ্জের জেলায় মোট ভোটকেন্দ্র ২৬৪১টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ (লাল) ভোটকেন্দ্র ৩৬২টি, ঝুঁকিপূর্ণ (হলুদ) ভোটকেন্দ্র ৮৯৮টি এবং সাধারণ ভোটকেন্দ্র ১৩৮১টি।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এরমধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, মহিলা ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন।

সিলেটে রির্টানিং সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব পালণ করবেন যারা  :

সিলেট : এই আসনে রির্টানিং অফিসার হিসেবে দায়িকত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। এছাড়া সিলেট সিটি করপোরেশনের ,,,,,,,,৩৭,৩৮ ৩৯নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিলেচের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এছাড়া ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯,২০ ২১নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিলেট নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা সাইদুর রহমন এবং ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ৩৬নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার।

সিলেট : বিশ্বনাথ ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট আসন। আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বিশ্বনাথ ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোকে লাল (অতি ঝুঁকিপূর্ণ), হলুদ (ঝুঁঁকিপূর্ণ) সবুজে (সাধারণ) ভাগ করেছে পুলিশ সদর দপ্তরএমনটি জানিয়েছে পুলিশ সূত্র।

সিলেট : সিলেট সিটির ২৮, ২৯ ,৩০, ৪০, ৪১ ৪২ নং ওয়ার্ডের পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট আসন। আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিটি ওয়ার্ড দক্ষিণ সুরমার দায়িত্বে থাকবেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার। সেই সাথে থাকবেন ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

সিলেট : কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট আসন। আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট জৈন্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার।

সিলেট : কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট আসন।  আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

সিলেট : বিয়ানীবাজার গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট আসন। আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *