মোহাম্মদ হায়দর :: মৌলভীবাজারে লীলা নাগ স্মৃতি পরিষদের উদ্যোগে এসএসসি ’২৫ উত্তীর্ণ কিছু বিশেষ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সম্প্রতি। এ উদ্যোগে সহযোগী ছিলো সৃজন শুভচিন্তা ও মেধা বিকাশ প্রকল্প। লীলা নাগ স্মৃতি পরিষদ এবং সৃজন শুভচিন্তা ও মেধা বিকাশ প্রকল্প আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে লীলা নাগ স্মৃতি পরিষদের সভাপতি এড. রমাকান্ত দাস গুপ্ত, সাধারণ সম্পাদক এম খছরু চৌধূরী, অধ্যক্ষ তোফায়েল আহমদ, ধীরাজ ভট্টাচার্য, তাসনিম চৌধুরী, আবুল কালাম আজাদ, বিপ্লব ধর, বিনয় দেব, সৃষ্টি ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তা ও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ সংবর্ধিত বিশেষ শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও আর্থিক অনুদান তুলে দেন।


