মৌলভীবাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা অনুষ্ঠিত

শ. ই. সরকার :: মৌলভীবাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে। মার্চ ফর জাস্টিস দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এ শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিটি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রেসক্লাবে মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার গত সাড়ে ১৫ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার নির্যাতন করেছিল। বিগত বছরগুলোতে অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমরা এসবের বিচার চাই। দেশে আর যাতে কোন স্বৈরাচার সৃষ্টি না হয় সে জন্য আমাদের আইনজীবীদের ভুমিকা রাখতে হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার ইউনিটের আহ্বায়ক এডভোকেট সুনিল কুমার দাস এ পদযাত্রায় নেতৃত্ব দেন। এতে ফোরামের অর্ধশতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। এতে ফোরামের সদস্য সচিব এডভোকেট বকসী জোবায়ের আহমদ, পিপি এডভোকট ড.আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকট মামুনুর রশিদ, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট আব্দুল মতলিব, এডভোকেট নিয়ামুল হক, এডভোকেট আব্দুস ছালাম-২, এডভোকেট সৈয়দ নেপুর আলী, এডভোকেট দানিয়াল আহমেদ, এডভোকেট ইজাজুল ইসলাম, এডভোকেট সায়েদ আহমেদ আদনান, এডভোকেট নাছিম আহমেদ বাপ্পি, এডভোকেট রিপন আহমেদ, এডভোকেট হোসেন বকস, এডভোকেট বিল্লাল হোসেন, এডভোকেট আবু নছর মোহাম্মদ মাসুদ, এডভোকেট সুবিনা আক্তার,েএডভোকেট মোস্তাকিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *