উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৬ জুলাই রবিবার। উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানার হলরুমে সকাল ১১টায় অনুষ্ঠিত পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার শিক্ষা শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।
  আলোচনা ও বক্তব্য রাখেন- ছাত্রদের পক্ষে রনি আহমদ ও হাফিজ মাসুম আহমদ। মাদরাসার শিক্ষকগণের মধ্যে আলোচনা ও বক্তব্য রাখেন মোঃ আব্দুস সামাদ শুবেজ, আবুবকর শেফন, মাওলানা মোঃ রুকন আহমদ ও কাজী মোঃ হুসনে মোবারক।
বক্তারা তাঁদের আলোচনা ও বক্তব্যে পবিত্র আশুরার ইতিহাস, কারবালার হৃদয় বিদারক ঘটনা এবং শহীদ ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগের শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন। তারা মুসলিম উম্মাহকে এ শিক্ষাকে অন্তরে ধারণ করে জীবন গঠনের আহ্বান জানান। আলোচনা ও বক্তব্য শেষে মিলাদ মাহফিল, মুনাজাত পরিচালনা ও শিরনী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *