সদ্যপ্রয়াত ও অসুস্থ্য ৩ সদস্যের পাশে দাড়িয়েছে মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতি 

সদ্যপ্রয়াত ও অসুস্থ্য ৩ সদস্যের পাশে দাড়িয়েছে মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতি 

শ. ই. সরকার :: সদ্যপ্রয়াত প্রবীন সদস্য ছাবেদ আহমদের পরিবার এবং অসুস্থ্য ২ সদস্য শফিকুর রহমান ও রাজু দাশের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে জেলার দ্বিতীয় বৃহত্তম শ্রমিক সংগঠন মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতি।

মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সদ্যমৃত প্রবীন সদস্য ছাবেদ আহমদের পরিবারকে এবং অসুস্থ্য ২ সদস্য শফিকুর রহমান ও রাজু দাশকে এ আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

সমিতির সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত দাশ মনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সমিতির সহ-সভাপতি রাজু আহমেদ, কোষাধ্যক্ষ হাজী আব্দুল জলিল, সিনিয়র সদস্য মোঃ নেছার আহমেদ ও মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসের কোষাধ্যক্ষ সজল কুমার বৈদ্য। অনুষ্ঠানে বক্তব্য দানকালে প্রধান অতিথি সুমন দেবনাথ অসুস্থ্য সদস্য শফিকুর রহমানকে সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আরও ৫ হাজার টাকা অর্থিক অনুদান বরাদ্দের আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *