মৌলভীবাজারে TFK এর ঈদ পুনর্মিলনী ও বকসী মিসবাহ উর রহমানকে সংবর্ধনা

মৌলভীবাজারে TFK এর ঈদ পুনর্মিলনী ও বকসী মিসবাহ উর রহমানকে সংবর্ধনা

সুরমার ঢেউ সংবাদ ::  মৌলভীবাজারের শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন Thirst For Knowledge (TFK) এর আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও TFK এর সভাপতি বকসী মিসবাহ উর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ১২ জুন বৃহস্পতিবার রাতে।
TFK এর সভাপতি বকসী মিসবাহ উর রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হওয়ায়, TFK এর আয়োজনে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি বকসী মিসবাহ উর রহমানের সভাপতিত্বে সংগঠনের মৌলভীবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আলোচনা পর্বে সারগর্ভ বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, জয়েন্ট সেক্রেটারি শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, রাজনগর আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ও জয়েন্ট সেক্রেটারি মোঃ জাবিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সুহেল কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার জুনেদ, মাওলানা মোঃ আব্দুর রকিব, সদস্য ও সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমুখ। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর এক পাঁচমিশালী মৌসুমি ফলভোজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *