মৌলভীবাজারে সরকারি খাস ভূমি দখল ও মাটি কাটার দায়ে দুঘর গ্রামের আবুল কাসেমের ৬ মাসের কারাদন্ড

মৌলভীবাজারে সরকারি খাস ভূমি দখল ও মাটি কাটার দায়ে দুঘর গ্রামের আবুল কাসেমের ৬ মাসের কারাদন্ড

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে অবৈধভাবে সরকারি খাস ভূমি দখল ও মাটি কেটে ক্ষতিসাধনের অপরাধে দুঘর গ্রামের মোঃ আবুল কাসেমকে হাতেনাতে গ্রেফতার এবং তার দোষ স্বীকারোক্তির পর ৬ মাসের বিনাশ্রম কানাদন্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেছেন ভ্রাম্যমান আদালত।
গত ২৫ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে আবুল কাসেমকে হাতেনাতে গ্রেফতার এবং তার দোষ স্বীকারোক্তির পর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারায় তাকে দোষী সাবস্ত্য করে ৬ মাসের বিনাশ্রম কানাদন্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতার ও সাজাপ্রাপ্ত মোঃ আবুল কাসেম (৩০) দুঘর গ্রামের আকলু মিয়ার পুত্র। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি ভূমি দখল ও অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *