মতিন বখস’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ মৌলভীবাজার জেলা বিএনপি’র

মতিন বখস’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ মৌলভীবাজার জেলা বিএনপি’র

সুরমার ঢেউ সংবাদ :: দৈনিক মানবজমিনসহ একাধিক পত্রিকায় মৌলভীবাজার জেলা বিএনপি’র সদ্যসাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মতিন বখস’র বিরুদ্ধে পরিবেশিত ও প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন। গত ১৭ মার্চ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, পরিবেশিত ও প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মতিন বখস রাজনীতির পাশাপাশি একজন সালিশ ব্যক্তিত্ব। এই জেলায় ৩০ বছর যাবৎ অত্যন্ত সৎভাবে সালিশ বিচার করে সমাজ বিনির্মানে কাজ করে চলেছেন। তার মাধ্যমে শত শত লোক উপকার পাচ্ছে। এতেকরে অনেক মামলা মোকদ্দমা থেকে মানুষ রেহাই পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *