শ্রীমঙ্গলে দুটি ভূমিহীন পরিবারকে হয়রানির অভিযোগ প্রভাবশালী মিরা দাস গংদের বিরুদ্ধে

শ্রীমঙ্গলে দুটি ভূমিহীন পরিবারকে হয়রানির অভিযোগ প্রভাবশালী মিরা দাস গংদের বিরুদ্ধে

সৈয়দ ছায়েদ আহমদ :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দুটি ভূমিহীন পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী মিরা দাস গংদের বিরুদ্ধে। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়া গ্রামের মৃতঃ মনু মিয়ার পুত্র সুরুজ মিয়া ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান- মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা মৌজায় ২১ শতক ভূমি তার পিতা খরিদ সূত্রে মালিক ও দখলদার ছিলেন। ওই ২১ শতক ভূমি যে কোন কারণে ১৯৮৮ সালে আর,এস জরিপের সময় সরকারের খাস রেকর্ডে চলে যায়। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার বাহাদুর থেকে ভূমিহীনের কোটায় ২৯১৯/২১ ও ২৯২৫/২১ দুটি সাফ-কবালা রেজিস্ট্রী দলিল মূলে ৯৯ বছরের জন্য বন্দোবস্তো পান। তারা উত্তরাধীকারী সূত্রে ও বন্দোবস্তো মূলে ওই ২১ শতক ভূমিতে বাড়ীঘর নির্মাণ করে ফসলাদি ফলিয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু, একই ইউনিয়নের মঙ্গল লাল রবিদাসের স্ত্রী মিরা দাস গং তাদের বিরুদ্ধে আদালতে ফসলাদি লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। গত ৩০ জানুয়ারী মিরা দাস মৌলভীবাজার প্রেসক্লাবে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। যা মানহানিকর বক্তব্য দেয়ায় তারা এর প্রতিবাদ জানান।
মিরা দাস গংরা ভূয়া দলিল সৃষ্টি করে তাদেরকে ভূমি থেকে উচ্ছেদের পায়তারা করছেন। তাদের প্রতিপক্ষরা খুবই প্রভাবশালী ও অর্থ-বিত্তের মালিক। একারণে তারা জীবন নিয়ে শংকিত রয়েছেন। তারা প্রভাবশালী মিরা দাস গংদের ভয়ভীতি ও হয়রানী থেকে বাচঁতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *