সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদাল-সাধারণ সম্পাদক জুবের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদাল-সাধারণ সম্পাদক জুবের

সুরমার ঢেউ সংবাদ :: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল সভাপতি ও জুবায়ের বখত জুবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা দুজনই আওয়ামীলীগের রাজনীতির সম্পৃক্ত।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়ে রাতভর গণনা শেষে ১৭ জানুয়ারি শুক্রবার ভোর ৬টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। তাঁকে সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট এম. আব্দুল করীম আকবরী ও এডভোকেট জামিল আহমদ। বেসরকারি ফলাফল অনুসারে ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৬৫ প্রার্থীর সভাপতি পদে বিজয়ী হয়েছেন সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সরোয়ার আহমদ চৌধুরী আবদাল। সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ নেতা জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন)। সহ-সভাপতি-২ পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের মোহাম্মদ মোখলিসুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের বখত জুবের। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের ওয়াহিদুর রহমান চৌধুরী। যুগ্ম সম্পাদক-২ পদে বিজয়ী হয়েছেন বিএনপি’র রব নেওয়াজ রানা। কার্যনির্বাহী সদস্যের ১১টি পদে বিজয়ী হয়েছেন এডভোকেট মো. গিয়াস উদ্দিন, এ.এস.এম. আব্দুল গফুর, এ.কে.এম. ফখরুল ইসলাম, মো. জামিলুল হক জামিল, আব্দুল মালিক, কল্যাণ চৌধুরী, আশিক উদ্দিন (আশুক), জুবের আহমদ খান, আবু মো. আসাদ, মো. আলীম উদ্দিন এবং মো. ছয়ফুল হোসেন।
সমিতির ১ হাজার ৮৫০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৬০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন মোট ৬৫ জন। স্বত:স্ফূর্তভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগীতার জন্য আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *