ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী ২০২৪ ব্যাচ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে আজ ৭ ফেব্রুয়ারী। মাদরাসার গভর্নিং বডির সভাপতি বকসী কাওছার রশীদ এর সভাপতিত্বে মাদরাসার মাঠে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, মুফতি ফারুক মিয়া, মোঃ আব্দুর রহিম, মাওলানা মোজাহিদ আলী আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ শামছুদ্দীন, মাওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ মোবারক হোসেন, মাওলানা মোঃ এমরান মিয়া, আহমেদ মুস্তাকিন, আবুবকর শেপন, ফারুক আহমদ প্রমুখ।

