শ. ই. সরকার জবলু :: যুক্তরাজ্যের জনপ্রিয় গণমাধ্যম ‘চ্যানেল এস ইউকে’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিলের মমতাময়ী মা মোছাঃ ছায়া খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইউকে-বিসিসিআই ও মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা মিডল্যান্ডস-ইউকে’র প্রেসিডেন্ট, রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ ইউকে, এমবিএম বিজনেস গ্রুপ বিডি ও ড. মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া। ড. এম জি মৌলা মিয়া এক মোবাইল ফোন কণ্ঠবার্তায় মাহি ফেরদৌস জলিলের মমতাময়ী মা মোছাঃ ছায়া খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য- মাহি ফেরদৌস জলিলের মমতাময়ী মা মোছাঃ ছায়া খানম দীর্ঘদিন যাবৎ ফুসফুসের জটিলতায় ভূগে গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টার দিকে মৌলভীবাজার জেলাসদরের চাঁদনীঘাট ইউনিয়নস্থিত পাহাড় বর্ষিজোড়া গ্রামে তার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। পরদিন ১ মার্চ বুধবার বাদ আছর বিকাল সাড়ে ৫টার দিকে পাহাড় বর্ষিজোড়া জামে মসজিদ প্রাঙ্গনে মাওলানা আব্দুর রহমানের ইমামতিতে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মাহি ফেরদৌস জলিল মরহুমা মায়ের জানাযায় অংশগ্রহণ করতে ও মা-কে শেষ বিদায় জানাতে যুক্তরাজ্য থেকে পাহাড় বর্ষিজোড়া গ্রামের বাড়ীতে ছুটে আসেন। জানাযায় যুক্তরাজ্য প্রবাসী ব্যক্তিবর্গসহ সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিপুল সংখ্যক লোবজন উপস্থিত ছিলেন। মরহুমা মোছাঃ ছায়া খানম স্বামী রইছ মিয়া, ৪ পুত্র মাহি ফেরদৌস জলিল, আব্দুল হক, সামছুল হক ও শাহিন, ২ কন্যা আনোয়ারা বেগম ও জাহানারা বেগম, অনেক আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

