সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ ১০ অক্টোবর সোমবার চলছে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বৃষ্টির কারণে সম্মেলন শুরু হতে কিছুটা বিলম্বিত হয়েছে। সম্মেলনের জন্য গতকাল ৯ অক্টোবর রোববার রাতেই মৌলভীবাজারে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, প্রধান বক্তা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এবং উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি। বিশেষ বক্তা যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন।
উপস্থিতি কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক উপ-সংকৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, সদস্য ফয়জুল হক মুবিন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলাআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও রয়েছেন।
শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায়।
এ সম্মেলনকে ঘিরে উৎসবমুখর হয়ে আছে মৌলভীবাজার শহর। নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার-পোস্টারে ছেয়ে আছে শহরের বিভিন্ন সড়ক, ডিভাইডার ও গোলচত্বর। যুবলীগ নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে- প্রায় ৩শ তোরণ ও সহস্রাধিক বিলবোর্ড-ফ্যাস্টুন লাগানো হয়েছে। নেতাকর্মীরা বলছেন- এটা স্মরণকালে সবচেয়ে সুন্দর ও বড় আয়োজন। মৌলভীবাজার যুবলীগে নেই গ্রুপিং-হানাহানি। নেতাকর্মীদের প্রত্যাশা- সম্মেলনের মাধ্যমে বরাবরের মতো একটি মানবিক ও ত্যাগী নেতৃত্ব বেরিয়ে আসবেন। সম্মেলনে ৭টি উপজেলার হাজার হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটেছে।
জানা গেছে- মৌলভীবাজার জেলা যুবলীগের পদ প্রত্যাশীরা হলেন সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম ও মুজিবুর রহমান মুজিব, যুগ্মসাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সদস্য মোবাশ্বির আহমেদ ও সিতার আহমদ, যুবলীগ নেতা আব্দুল মতিন।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন বর্তমান সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, হোসেন মো. ওয়াহিদ সৈকত ও গৌছ উদ্দিন নিক্সন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সৈয়দ নাজমুল প্রমুখ।
উল্লেখ্য- ৪ মে ২০১৭ সালে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে নাহিদ আহমদ সভাপতি ও সৈয়দ রেজাউর রহমান সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হবার ২ বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল। এর দীর্ঘ ৫ বছর পর আজ এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে- যদিও আবারো বৃষ্টিপাতের বিঘ্ন ঘটছে।

