সুরমার ঢেউ সংবাদ : করোনা উপসর্গ নিয়ে মৃতঃ মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকার ইলেকট্রিশিয়ান কমরু মিয়া (৪৬) এর দাফনকাজ সম্পন্ন করেছে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন এর নির্দেশনায় ও মৌলভীবাজার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ এর উপস্থিতিতে মৃতঃ ইলেকট্রিশিয়ান কমরু মিয়ার গোছল, জানাযা ও দাফন সম্পন্ন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ৬ জুন সকাল ১১টায় পশ্চিমবাজার জামে মসজিদ প্রাঙ্গনে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সিনিয়র সদস্য মাওলানা মোঃ মাহফুজুর রহমানের ইমামতিতে কমরু মিয়ার জানাযার নামাজ অনুষ্টিত হয়।
মৃতঃ কমরু মিয়ার গোছল, জানাযা ও দাফনকাজে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ এর তত্ত্বাবধানে সহকারী টিম প্রধান এস, এম, গোলাম কিবরিয়া, টিম সমন্নয়কারী সুমন আহমদ, সহকারী টিম সমন্নয়কারী প্রভাস ভট্রাচার্য্য, সিনিয়র সদস্য আব্দুল আহাদ, মোঃ তাজুল ইসলাম, আলমগীর আহমদ প্রমুখ মৃতঃ কমরু মিয়ার গোছল, জানাযা ও দাফন সম্পন্ন করেন । ইলেকট্রিশিয়ান কমরু মিয়া করোনা উপসর্গ নিয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন।

