মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড

নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডের আদেশ কার্যকর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, মৌলভীবাজার ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনের নেতৃত্বে ৭ সেপ্টেম্বর সোমবার মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক ও দণ্ডপ্রাপ্তদেরকে পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদেরকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন- ১. মো. আলিম মিয়া (২২), পিতা- মো. মসুদ মিয়া, মাতা- রায়না বেগম, সাং- শাহবন্দর, মৌলভীবাজার সদর, ২. মো. জাহিদ হাসান (২৪), পিতা- মো. জাহাঙ্গীর আলম, পশ্চিম সুলতানপুর (লোকমানের বাড়ির ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর, ৩. মো. হোসাইন মিয়া (২০), পিতা-মো. কাইয়ুম মিয়া, সাং- সুলতানপুর (ফিরোজ মিয়ার কলোনি), মৌলভীবাজার সদর ও ৪. মো. জাহেদ (২২), পিতা- মো. জাহাঙ্গীর আলম, সাং- গুলবাগ, বেড়ির পাড়, মৌলভীবাজার সদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *