মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

শ. ই. সরকার (জবলু) :: মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ৭ জুলাই মঙ্গলবার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মৌলভীবাজার-এর উদ্যোগে পিএফজি মৌলভীবাজার সদর-এর কো-অর্ডিনেটর খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও আন্তঃধর্মীয় কমিটি মৌলভীবাজার এর আহ্বায়ক এম মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সংলাপে ১১ দফা ঘোষণাপত্র পাঠ করেন সুজন মৌলভীবাজার-এর সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদ। এমআইপিএস কার্যক্রম উপস্থাপন করেন সিলেট বিভাগের প্রতিনিধি নাজমুল হক মিনা।
বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি শামসুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী ও নোটারী পাবলিক সুনীল কুমার দাস, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শান্তি পদ ঘোষ, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার জেলা সভাপতি আশু রঞ্জন দাশ, খ্রিস্টান মিশন উন্নয়ন কমিটির সভাপতি আইভান সমাদ্দার, সাধারণ সম্পাদক এডভোকেট ভিক্টর প্রেন্টিস, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সমাজসেবক সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা আসাদ আহমেদ চৌধুরী, পিএফজি শ্রীমঙ্গল-এর কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ, পিএফজির মৌলভীবাজার অ্যাম্বাসেডর মোঃ মাহমুদুর রহমান, সুফিয়া আক্তার কলি, উপদেষ্টা মোস্তাক আহমেদ মম, এডভোকেট নুরুল ইসলাম শেফুল, রুহেল আহমদ চৌধুরী, ব্রিটেন প্রবাসী শামীম তরফদার, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর সদস্যসচিব খছরু চৌধুরী, গোবিন্দ জিউর আখড়ার সাধারণ সম্পাদক এডভোকেট নিত্য গোপাল দাশ, সাংবাদিক নুরুল ইসলাম, মাহবুবুর রহমান রাহেল, জুসেফ আলী চৌধুরী, ইমন দেব চৌধুরী, দেওয়ান মুনাকিব চৌধুরী, শাহ মোস্তফা কলেজের সহকারী অধ্যাপক আসাদুল্লাহ, নারী নেত্রী শ্যামলী দাশ, পিএফজি নেতৃবৃন্দের মধ্যে জ্যোতিময় চক্রবর্তী, শ্রী কমলাশিষ চক্রবর্তী, খিজির মোহাম্মদ জুলফিকার, তাপস কুমার ঘোষ, প্রভাত দেবনাথ, সুয়ারা বেগম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মৌলভীবাজার সদর-এর কো-অর্ডিনেটর কামরান চৌধুরী, ছাত্র প্রতিনিধি সংগঠক ইহাম মুজাহিদ, রাজ মুস্তাকিন প্রমুখ।
সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ১১ দফা ঘোষণাপত্রের মাধ্যমে জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা এবং রাজনৈতিক সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় মৌলভীবাজার সদর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *