রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ, হত্যা ও নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ, হত্যা ও নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ, হত্যা ও নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে মৌলভীবাজারে ২৫ মে সোমবার দুপুরে। জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখা আয়োজনে শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটির জেলা সভাপতি ড. অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের ও সঞ্চালনায় ছিলেন  খিজির মুহাম্মদ জুলফিকার। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ মুহিত উদ্দিন, শেখ বুরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান,  সাংবাদিক আনহার আহমদ সমশাদ, শিক্ষক মাওঃ মকবুল হোসেন খান, দেওয়ান মোনাকিব চৌধুরী, মাওঃ মুক্তাদির হোসেন, মহসিন আহমদ প্রমূখ। দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ উল্লেখ করে বক্তারা বলেন- শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ দেশব্যাপী ধর্ষণ, হত্যা ও নৈতিক অবক্ষয়ের কারণে দেশ আজ স্তম্ভিত। নৃসংশ এসব ঘটনা দেশের প্রত‍্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের নৃশংস নির্যাতন ও  হত‍্যার বিচার হতে দশ বছর সময় লেগে যায়, তাহলে সেটা আর বিচার থাকেনা। তাই, দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত‍্যাসহ সকল ধর্ষণ ও হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে দেশের সকল শিশুর নিরাপত্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *