মৌলভীবাজার সদর উপজেলায় এবার কোরবানীর পশুর ১৩টি হাট চলছে

মৌলভীবাজার সদর উপজেলায় এবার কোরবানীর পশুর ১৩টি হাট চলছে

শ. ই. সরকার (জবলু) :: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এবার মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১৩টি অস্থায়ী কোরবানীর পশুর হাট চলছে। অস্থায়ী কোরবানির পশুর এ হাটগুলো শুরু হয়েছে ২৩ মে এবং চলবে ২৯ মে পর্যন্ত ০৭ দিন। হাটপুলো ইজারা দেয়ার মাধ্যমে সরকারের আয় হয়েছে ১১ লাখ ১৯ হাজার ৭৫০ টাকা। ইজারাদারগণের নামসহ অস্থায়ী কোরবানির পশুর হাটগুলো হচ্ছে-
(০১) ০১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজার সংলগ্ন অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার মোঃ আজিম উদ্দিন।
(০২) একই ইউনিয়নের আফরোজগঞ্জ বাজার অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার মোঃ খালেদ আহমদ।
(০৩) ০৩নং কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার মোঃ সামছুল।
(০৪) একই ইউনিয়নের গয়ঘর অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার আব্দুল হান্নান।
(০৫) একই ইউনিয়নের কামালপুর অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার শেখ মহিউদ্দিন আহমদ।
(০৬) ০৪নং আপার কাগাবলা ইউনিয়নের কাগাবলা অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার শফুর মিয়া।
(০৭) ০৫নং আখাইলকুড়া ইউনিয়নের আখাইলকুড়া অস্থায়ী পশুরহাট। এ হাটের ইজারাদার মোঃ তানিম আহমদ।
(০৮) ০৬নং একাটুনা ইউনিয়নের একাটুনা বাজার অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার মোঃ মুজিবুর রহমান।
(০৯) একই ইউনিয়নের উলুয়াইল অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার শেখ জুয়েল আহমদ।
(১০) ০৭নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার মোঃ জাহাঙ্গীর হাসান চৌধুরী।
(১১) ৮নং কনকপুর ইউনিয়নের বুদ্ধীমন্তপুর অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার তারজান হোসেন জাবেদ।
(১২) ১২নং গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার মোঃ জৈইন উদ্দিন আহমদ জনি।
(১৩) একই ইউনিয়নের অফিসবাজার অস্থায়ী পশুর হাট। এ হাটের ইজারাদার মোঃ সুফিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *