জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ মৌলভীবাজার’র স্মারকলিপি প্রদান

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ মৌলভীবাজার’র স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদ :: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএমএসএফ মৌলভীবাজার জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ইং রবিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মৌলভীবাজার জেলা শাখার এ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন। সিনিয়র সাংবাদিক ও সংগঠক শ. ই. সরকার (জবলু), বিএমএসএফ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওঃ মুক্তাদির হোসাইন, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান, কার্যকরী সদস্য রুহুল আলম রনিসহ তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *