দৈনিক কালবেলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগপ্রাপ্ত হলেন আশরাফ আলী

দৈনিক কালবেলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগপ্রাপ্ত হলেন আশরাফ আলী

নিজস্ব সংবাদ :: দেশের শীর্ষ স্থানীয় দৈনিক কালবেলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগপ্রাপ্ত হলেন সাংবাদিক আশরাফ আলী। ১৭ জানুয়ারী শনিবার দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্র অনুযায়ী ১৬ জানুয়ারী ২০২৬ থেকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
আশরাফ আলী দেশের স্যাটেলাইট টেলিভিশন গাজী টিভি ও সিলেট বিভাগের আঞ্চলিক দৈনিক সিলেট মিররের মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি জুড়ী উপজেলার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময়ের সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এর আগে আশরাফ আলী দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন প্রিন্ট পত্রিকায় কাজ করেছেন। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যও। পেশাগত দায়িত্ব পালণে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আশরাফ আলীর মোবাইল ফোন নম্বর ০১৭৭১-৮৭৮০৮৭ এবং ই-মেইল ঠিকানা ashrafpressmb@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *