মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের সিনিঃ প্রিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত

মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের সিনিঃ প্রিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত

রুহুল আলম রনি :: মৌলভীবাজারে অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায়ের দীর্ঘদিনের চাকুরীজীবন থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে ১২ জানুয়ারী সোমবার সন্ধ্যার পর।
ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ম্যানেজার ও ব্যাংকের অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নানু মিয়ার সঞ্চালনায় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক ও মৌলভীবাজার প্রধান শাখার ম্যানেজার মোঃ দাউদ আলী, সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ সামিনুর রহমান ও মাধব রায়ের সহধর্মিনী অবসরপ্রপ্ত শিক্ষিকা রীতা রানী রায়।
সুজিত কুমার দেবের স্বাগতঃ বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ব্যাংকের হবিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ লুৎফুল মজিদ জুয়েল, আশরাফুল আলম টিটু, ব্যাংকের মুন্সিবাজার শাখার ম্যানেজার বিদুৎ চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ শাখার ম্যানেজার মোঃ সলিম উল্যাহ, রবির বাজার শাখার ম্যানেজার প্রদীপ কান্ত দত্ত, সিন্দুরখাঁন বাজার শাখার ম্যানেজার মোঃ আাবুল কাশেম, মোঃ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *