মৌলভীবাজারে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জনসভার মাঠ পরিদর্শনে জেলা বিএনপি

মৌলভীবাজারে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জনসভার মাঠ পরিদর্শনে জেলা বিএনপি

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে আগামী ২২ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষ্যে শেরপুরের আইনপুরে মাঠ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। পরিদর্শনকারী দলে ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সাংসদ ও বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপ’র আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, আহবায়ক কমিটির সদস্য মতিন বকস, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপি’র উপদেষ্টা আব্দুল মুহিত, মনুমূখ ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল, ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমদাদ মোহাম্মাদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শেখ শাহাব উদ্দিন, আবুল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার, মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোফাদ আহমেদ, যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ, মুজিবুর রহমান প্রমুখ ছাড়াও জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন জানান- তারেক রহমানের আগমনের সম্ভাব্য তারিখ রয়েছে ২২ জানুয়ারী। ওইদিন বিকালে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে জনসভার স্থান ছিল মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ। পরে এটি বাতিল করা হয়েছে। তিনি আরোও জানান- তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জেলা বিএনপি সার্বিক কার্যক্রম হাতে নিয়েছে। এ জনসভার মাধ্যমেই তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *