মৌলভীবাজারে শীতার্ত মানুষের মাঝে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মৌলভীবাজারে শীতার্ত মানুষের মাঝে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশন। ৯ জানুয়ারী শুক্রবার বিকালে শহরতলীর চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থিত বলিয়ারভাগ গ্রামে লোকমান তরফদার মৌলার বাড়িতে দরিদ্র শীতার্ত ১৫০ জন মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার সায়েদ আলীর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের কেয়ারটেকার জাকির হোসেন ও সমাজসেবক এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে মোঃ আছলম মিয়া, সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান রাহেল, জামাল মিয়া, আলমগীর মিয়া, আকলুছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, রেনু মিয়া, আনছার মিয়া, সজু মিয়া, আব্দুল হাসিদ, আব্দুর রহমান পারভেজ, খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে দরিদ্র ও অসহায় মানুষকে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের বিভিন্ন  সহায়তা কার্যক্রম উল্লেখ করে সাধুবাদ জানান এবং ফাউন্ডেশনের এ মহতী কার্যক্রম অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানে সকলের দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কুয়েত প্রবাসী আব্দুল হাসিদ। উল্লেখ্য- আমেরিকা প্রবাসী লোকমান তরফদার মৌলা সমাজের বিশেষকরে তার নিজ ও আশপাশ গ্রামের অসহায় দরিদ্র মানুষকে বিভিন্ন সহায়তার উদ্দেশ্যে তার নিজ নামে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে কেয়ারটেয়ার জাকির হোসেনের মাধ্যমে দীর্ঘদিন যাবত কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *