বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ

সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ আজ ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায়। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মমিনুর রশিদ শাইনের সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আখরাম খাঁ হলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও প্রধান বক্তা ছিলেন মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- বিএফইউজে সহ-সভাপতি মো. কেএম মহসিন, সহকারী মহাসচিব মো. বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, মো. রেজাউল করীম নাসির তালুকদার, মো. গোলাম সারোয়ার, মো. কামাল হোসেন আজাদ, মো. শফিকুল ইসলাম, মো. মনজুর উল হাসান, মো. ইমাম হোসেন, খ. ম একরামুল হক; যুগ্ম-মহাসচিব মো. আরাফাতুর রহমান আপেল, মো. আজিবুল হক পার্থ, মো. সালাহউদ্দিন; সহকারী মহাসচিব মো. আবুল হোসেন শাহ; সাংগঠনিক সচিব মো. আবেদ আলী, মো. রিয়াজুল ইসলাম বাচ্চু, মো. মোকলেছুর রহমান; দপ্তর সচিব মো. শিপন আলী, প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আরও এগিয়ে যাবে। সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং পেশার টিকে থাকার জন্য সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা জরুরি।
প্রধান বক্তা কাদের গনি চৌধুরী বলেন, সাগর-রুনি হত্যার বিচার এখনো আলোর মুখ দেখেনি। সাংবাদিকতা কোনো দল বা গোষ্ঠীর নয়। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম নতুন করে ফিরে আসছে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। ভয়কে জয় করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। মিডিয়া ওয়েজবোর্ড ছাড়া মিডিয়া চালাতে পারবে না এ বিষয়ে আন্দোলন করতে হবে। গণমাধ্যম রাষ্ট্রের পাহারাদার, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের পচন থামিয়ে দেয়া যায়।
সমাবেশে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সঠিক সাংবাদিকতা সময়ের দাবি, রাষ্ট্রের চতুর্থস্তম্ভকে পুষ্টিহীন রাখা যাবে না, সারাদেশে ইলেকশন সাংবাদিকতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, প্রকৃত সাংবাদিকরা প্রশিক্ষণ পাবে। সাংবাদিকেরা সমাজের আয়না সমাজের নেতা। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আহবান জানান অন্যান্য বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *