খুলনায় আড়ংঘাটায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা

খুলনায় আড়ংঘাটায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা

সুরমার ঢেউ সংবাদ :: খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সাংবাদিক হত্যাকান্ডের এ ঘটনাটি ঘটেছে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায়। সাংবাদিক এমদাদুল হক মিলন শলুয়া বাজারের বজলু রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়- শলুয়া বাজার এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তবে, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *