সংবাদদাতা :: অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) শ্রীমঙ্গল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ৮ জানুয়ারী বুধবার। অসকস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি সার্জেন্ট মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে শ্রীমঙ্গল ব্যবসায়ী কল্যান সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসকস কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি
কর্পোরাল মোঃ মহসীন আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অসকস মৌলভীবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন অসকস শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টাগণ ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপস্থিতিবৃন্দের সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি সার্জেন্ট মোঃ আরজু মিয়াকে পুণরায় সভাপতি এবং সৈনিক মোঃ আবদুল্লাহ সাহেবকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শেষে শপথ গ্রহণ ও সংবর্ধনা প্রদান করা হয়। সর্বশেষে অসকস শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল মুহিত, চা-চক্রের মধ্য দিয়ে কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

