সুরমার ঢেউ সংবাদ :: শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান, প্রতিদিনের বাংলাদেশ’র নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ। ৮ জানুয়ারি বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষা সাংবাদিক আজিজুল পারভেজ।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক সংবাদ’র সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, যুগ্ম সম্পাদক আজকের পত্রিকা’র সিনিয়র রিপোর্টার রাহুল শর্মা, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্ট’র নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক, অর্থ সম্পাদক সময় টিভি’র সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, দপ্তর সম্পাদক বিডি নিউজ’র রুম্মান তুর্য।
কার্যনির্বাহী সদস্য ভোরের কাগজ’র সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য, বাহান্ন নিউজ সম্পাদক বিভাস বাড়ৈ, সংবাদ প্রতিদিন’র সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন ও ব্রেকিং নিউজ’র সিনিয়র রিপোর্টার এসএম আতিক।
সংগঠনের সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

