সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাও এ.এন. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের এসএসসি ২০০৪, ২০০৫ ও ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল ১১ জানুয়ারী শনিবার প্রধান শিক্ষক মোঃ উমর আলীর সভাপতিত্বে এবং লিটন চন্দ্র দে, মোঃ আমিন শাহ ও পলাশ চন্দ্র ধর এর পরিচালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফুল মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃ খায়রুল ইসলাম, আদিত্য চন্দ্র দেব, রিপন চন্দ্র দত্ত, মোঃ আব্দুল মুমিন, মোঃ শাহাবুদ্দিন আহমদ, তপন গোস্বামী, পারবিন আক্তার, আবু বক্কর সিদ্দিকী, শফিকুর রহমান, সৈয়দ ইমরান আলী, ইমরান কবির, কালিদাস সরকার, মাধবি পাল, সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না), শহীদুল ইসলাম, সঞ্জয় কুমার দেব, গোলাম রাব্বানী, দূর্জয় দেব, সুকরাম রবিদাস, জাহিদুল ইসলাম, সুজন দেব ও নিবলু দত্ত। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধুহাটি আব্দুল বারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিন শাহ। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ২৫ জন শিক্ষককে।

