মৌলভীবাজারে এনআইডি’র ভুল সংশোধনের আবেদন করা যাচ্ছেনা

মৌলভীবাজারে এনআইডি’র ভুল সংশোধনের আবেদন করা যাচ্ছেনা

সুরমার ঢেউ সংবাদ :: নির্বাচন কমিশন জরুরি ভিত্তিতে এনআইডি’র ভুল সংশোধনের আবেদন করার নির্দেশনা দিলেও, মৌলভীবাজারে এনআইডি’র ভুল সংশোধনের আবেদন করা যাচ্ছেনা। উপজেলা ও থানা নির্বাচন অফিস অনলাইনে আবেদন করার পরামর্শ দিয়ে বিদায় করছে। অনলাইনে আবেদন করতে গেলে কম্পিউটার অপারেটর বলছে সার্ভারে সমস্যা, কাজ করা যাচ্ছেনা। নির্বাচন কমিশনের নির্দেশনার পর থেকে ৬৪২৫০৯৫৮৫৫ নম্বর এনআইডি’র ভুল সংশোধনের জন্য পর্যায়ক্রমে ৮ দিন চেষ্টা করেও সার্ভারে সমস্যার কারণে আবেদন করা যায়নি।
জানা গেছে- ৬৪২৫০৯৫৮৫৫ নম্বর এনআইডি’র ভুল সংশোধনের জন্য বছরাধিককাল পূর্বে অনলাইনে আবেদন করা হয়েছিল- যার ক্রমিক নং ‘এনআইডিসিএ ১৬৭০১৩৫০’। কিন্তু, নির্বাচন কমিশন তা সংশোধন করেনি।
দীর্ঘদিন পর গত ৮ ডিসেম্বর রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারও জাতীয় পরিচয় পত্রে (এনআইডি) তথ্যগত ভুল থাকলে আগামী ২ জানুয়ারীর আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে। আগামী ২ জানুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জাতীয় পরিচয় পত্রে (এনআইডিতে) তথ্যগত ভুল আছে তাদেরকে জরুরী ভিত্তিতে ২ জানুয়ারীর আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য অনুরোধ করা হলো।
নির্বাচন কমিশনের এ নির্দেশনার খবর জেনে পুণরায় ৬৪২৫০৯৫৮৫৫ নম্বর এনআইডি’র ভুল সংশোধনের আবেদন করার জন্য মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসে গেলে, অনলাইনে আবেদন করার পরামর্শ দিয়ে বিদায় করা হয়। এরপর অনলাইনে আবেদন করতে গেলে কম্পিউটার অপারেটর চেষ্টা করেও ব্যর্থ হয়ে জানায়, সার্ভারে সমস্যা, আবেদন করা যাচ্ছেনা। সেইথেকে পর্যায়ক্রমে ৮ দিন চেষ্টা করেও সার্ভারে সমস্যার কারণে আবেদন করা সম্ভব হয়নি। এমতাবস্থায় ভূক্তভোগীর প্রশ্ন- আমার এনআইডি’র ভুল সংশোধন করার জন্য আমাকে আর কি কি করতে হবে ? আর কত হয়রানী হতে হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *