শ. ই. সরকার জবলু :: মৌভীবাজার সদর উপজেলার সম্পাসী-উলুয়াইল-একাটুনা রাস্তার কাজ হয়েছে ৫ মাসে ১ পঞ্চমাংশ। বাকী ১ চতুর্থাংশ রাস্তার কাজ কবে বা কতদিনে শেষ হবে তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে সংশয়।জানা গেছে- পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন সম্পাসী-উলুয়াইল-একাটুনা সর্বমোট ৪ হাজার ১শ ১০ মিটার রাস্তা মেরামতের জন্য ২ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ সাপেক্ষে কাজটি সম্পন্ন করার দায়িত্ব পায় ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।২০২৩ সালের ১০ অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন সাংসদ নেছার আহমদ। রাস্থাটির পুরনো কার্পেটিং ভেংগে তার উপর ইউনিব্লক স্থাপনের কাজ শুরু হলেও তা বেশীদূর এগোয়নি। উদ্বোধন হবার পর ৫ মাসে কাজ হয়েছে মাত্র ৫শ মিটার। বাকী ৩ হাজার ৬শ ১০ মিটারের কাজ কবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, কাজের মান নিয়েও রয়েছে ভিন্নমত। পুরনো কার্পেটিং ভেঙ্গে যেভাবে রোলার মাড়াই করার নির্দেশনা ছিলো সেভাবে রোলার মাড়াই করা হয়নি বা হচ্ছেনা। ইউনিব্লক স্থাপনেও ফাঁক রয়েছে বা রয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন- কোন গড়মিল থাকলে তা পূরণ করা হবে।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন- গত ২ মাস যাবৎ রাস্তার মেরামত কাজ বন্ধ রয়েছে। কাজ তদারকিতে যারা ছিল, তারা কাজ ফেলে চলে গিয়ে আর ফিরে আসেনি। অন্যদিকে, রাস্তার মাটি ভরাট কাজও অসম্পুর্ণ অবস্থায় রয়েছে। মাটিকাটা শ্রমিকদের পাওনা ২ লাখ টাকা না দিয়েই সংশ্লিষ্টরা কেঁটে পড়েছে।এমতাবস্থায় এ রাস্তায় চলাচলকারী স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে সন্দেহ। প্রশ্ন দেখা দিয়েছে- প্রকল্পটি কি পরিত্যক্ত হতে চলেছে ?

