মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ : মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ৭ জুলাই মঙ্গলবার দুপুরে। করোনা প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি পর্যটনসহ সকল খাতের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময়ে নবাগত জেলা প্রশাসক সকল গণমাধ্যমকর্মীর সহযোগীতা কামনা করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যট তানিয়া সুলতানা, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তথ্যবিভ্রাট রোধে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগীতার পাশাপাশি জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকরা পরামর্শমূলক বক্তব্য দেন। নবাগত জেলা প্রশাসক জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নসহ জনকল্যাণে প্রশাসনের কর্মকা-ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *