সুরমার ঢেউ সংবাদ : সারাবিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ছাড়াল। আর, সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ৭ জুলাই মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৬৬০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ১৬৯ জনে এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ লাখ ৪১ হাজার ৮৬৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৩২ হাজার ৯৭৯ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২৬ হাজার ৭১ জন। এ পর্যন্ত মারা গেছে ৬৫ হাজার ৫৫৬ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ হাজার ২৩৬ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৬৮ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ২০ হাজার ৩৪৬ জন, যাদের মধ্যে মারা গেছেন ২০ হাজার ১৭৪ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৬ লাখ ৮৭ হাজার ৮৬২ জন। আর মৃতের সংখ্যা ১০ হাজার ২৯৬ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৮১৯ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে মৃতের সংখ্যা ৩১ হাজার ১১৯ জন এবং আক্রান্ত ২ লাখ ৬১ হাজার ৭৫০ জন। মৃতের দিক থেকে ৬ষ্ঠ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৯ হাজার ৯২০ জন ও আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮৮ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৮৬৯ জন। এছাড়া পেরুতে আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৭০৩ জন, মৃতের সংখ্যা ১০ হাজার ৭৭২ জন। জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৫৭ জন, মারা গেছেন ৯ হাজার ৯২ জন। ইরানে আক্রান্ত ২ লাখ ৪৩ হাজার ৫১ জন, মারা গেছেন ১১ হাজার ৭৩১ জন। পাকিস্তানে আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ৮১৮ জন, মারা গেছেন ৪ হাজার ৭৬২ জন। কানাডায় আক্রান্ত ১ লাখ ৫ হাজার ৯৩৫ জন এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৬৯৩ জন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৬ জুলাই সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন এবং মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৬ জন। এছাড়া সুস্থ্য হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে।

